ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় এনআরবিসি ব্যাংক’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২০, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া গ্রাহকদের আর্থ সামাজিক উন্নয়নকে লক্ষ্য রেখে ব্যাংকির সেবা প্রতিশ্রুতি নিয়ে আসল এনআরবিসি ব্যাংক। রবিবার (২০ জুন) দুপুর ১২ টায় পৌরসভা সংলগ্ন মজুমদার মার্কেট (২য় তলা) এনআরবিসি ব্যাংক’র শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম তমাল পারভেজের সভাপতিত্বে ও এনআরবিসি ব্যাংক’র বসুরহাট শাখার ব্যবস্থাপক আফজাল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম.মোস্তফা ও ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মোঃ মনিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিল ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

ছাগলনাইয়া উপজেলা সাড়ে তিন লক্ষ মানুষ যেন ব্যাংকিং সেবা সুবিধা পায় এবং ধনী গরীবের বৈষম্য যাতে সৃষ্টি না হয় সেদিকে ব্যাংক কর্মকর্তাদের প্রতি আহবান জানান আগত অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন জোনাল অফিসের প্রধান কর্মকর্তা কাজী মোঃ জিয়াউল করিম, এনআরবি ব্যাংক ছাগলনাইয়া শাখা ব্যবস্থাপক মোঃ আশ্রাফুল হক, জিবি কর্মকর্তা মাঈনুল হাসান শিমুল ও অন্যন্য কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক সহ আরো অনেকেই।

Don`t copy text!