ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৭, ২০২১ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁও সদর উপজেলায় বৃহস্পতিবার দূপুরে ঢোলারহাট নামক এলাকায় ভুপাল চন্দ্র রায়(৫০) নামে এক জন মোটরসাইকেল আরোহীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

সরেজমিনে দেখা যায়,সড়ক দূর্ঘটনায় নিহত ব্যাক্তি ভুপাল রায় হালখাতার দাওয়াত খেতে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়।মোটরসাইকেল চালক বর্মন অক্ষত অবস্থায় বেচে যায়। নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টা পাড়া গ্রামের মৃত প্রমোত রায়ের ছেলে।

এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন,মোটরসাইকেল যোগে আটোয়ারী হতে পুরাতন ঠাকুরগাঁও যাওয়ার সময় ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ২ শত গজ উত্তরে মোটরসাইকেল সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেল ড্রাইভার অক্ষত অবস্থায় বেচে যায়।তবে ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হইনি তবে ট্রাকটিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Don`t copy text!