ঢাকামঙ্গলবার , ১৫ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৬ টায় উপজেলা আ’লীগের কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এবং অত্র সংগঠনের ফেনী জেলা শাখার উপদেষ্ঠা মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

বঙ্গবন্ধু প্রযুক্তি লীগ উপজেলা শাখার সভাপতি ফারভেজ মজুমদার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ বঙ্গবন্ধু প্রযুক্তি লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজুল হাসান, ফেনী জেলা সভাপতি মীর হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সজিব ওয়াজেদ পরিষদ ফেনী জেলা সভাপতি জাকির হোসেন।

উপজেলা পরিষদের জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সিফাত এর পরিচালনা পৌর প্যানেল মেয়র মুন্সী নুর হোসেন’র সুস্থতা ও বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ বঙ্গবন্ধু প্রযুক্তি লীগের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন সহ আরো অনেকেই।

Don`t copy text!