ঢাকাশনিবার , ১২ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার শিক্ষক আরিফুল ইসলামকে আটক করেন ছাগলনাইয়া থানা পুলিশ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১২, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া (নুর ইসলাম মুন্সি মন্জিল) দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার লম্পট শিক্ষক আরিফুল ইসলামকে (২৬) শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেন ছাগলনাইয়া থানা পুলিশ। শনিবার (১২ জুন) সকাল ১০ টায় ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আইয়ুব খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আসামী লম্পট শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামি উপজেলার ঘোপাল ইউনিয়স্থ ৪ নং ওয়ার্ডস্থ পশ্চিম ঘোপাল, চাঁদগাজী মহাজন বাড়ির মৃত গণি আহাম্মদ ও মাতা ছখিনা আক্তারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানাযায়, কোমলমতি শিক্ষার্থীর উপর লম্পট শিক্ষক আরিফুল ইসলাম অনৈতিক কাজ করায় ছাগলনাইয়া থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ভাবে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহন করে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় লম্পট শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করেন ছাগলনাইয়া থানা পুলিশ।

Don`t copy text!