ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে ফিরোজ বেপারী (৪০) নামে এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গত বৃহস্পতিবার(১০ জুন) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক কারবারি ফিরোজ বেপারী উপজেলার মধ্য কামারগাঁও হ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১, সিপিসি-১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তিন দোকানের সামনে থেকে ফিরোজ বেপারীকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। ফিরোজের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Don`t copy text!