ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২১ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান এর হস্তক্ষেপে নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় ২ লক্ষ ৬৪ হাজার শলাকা (৬ বস্তা) অবৈধ ‘বেনু বিড়ি’ আটক করেছেন নেত্রকোণা জেলা প্রশাসন।

আংশিক ভিডিও ফুটেজ

৭ জুন (সোমবার) আনুমানিক রাত পৌনে ৯ টার দিকে নেত্রকোণা এলজিইডি ভবনের সামনে থেকে দূর্গাপুর নেওয়ার পথে নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বিড়ি’র চালানটি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৪ শত টাকা।

এসময় বিড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বিড়ির চালান ভাগিয়ে নেওয়ার পায়তারা করে। তৎসময় কাজী মোঃ আব্দুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোণা’র নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসেম ঘটনাস্থলে হাজির হয়ে বিড়ির চালান জব্দ করেন।

এসময় মুটফোনে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পাঠান।

পরে, কাস্টমস নেত্রকোণা-কিশোরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার মিসেস মনোয়ারা খাতুন এর নির্দেশে সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল মালেক জব্দকৃত বিড়ি অবৈধ ও ব্যবহৃত ব্যান্ডরোল নকল বলে সনাক্ত করেন।

জব্দকৃত বিড়ির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কাস্টমস বরাবরে হস্তান্তর করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় মোঃ সেলিম মিয়া, সহকারী কমিশনার ভূমি নেত্রকোণা, সদর উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নেত্রকোণার বাজার সয়লাবকারী এই সমস্ত অবৈধ বিড়ি বাজারজাতের কারণে একদিকে যেমন লক্ষ লক্ষ টাকা রাজস্ব হাড়াচ্ছে সরকার অন্যদিকে নিন্মমানের তামাক ব্যবহারের কারণে ক্যান্সার সহ নানান রোগে বিরাট হুমকির মূখে জনস্বাস্থ্য।

জনস্বার্থে জেলা প্রশাসনের পক্ষে ভেজাল বিরোধী ও অবৈধ বিড়ি বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, মোঃ আবুল হাসেম।

Don`t copy text!