ঢাকামঙ্গলবার , ৮ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহামায়া ভূমি সেবা সপ্তাহ আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (৮ জুন) সকালে ভূমি সেবা সপ্তাহে কার্যক্রম শুরু হয়। মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহিউদ্দিন।

“দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ভূমি সপ্তাহ পালন করা হচ্ছে। আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন ইউপি সদস্য সহ সকল ভূমি মালিকদের সব কথা শুনে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন ছাগলনাইয়া সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।

ভূমি সপ্তাহ দিবস ২০২১ উপলক্ষে মহামায়া ইউনিয়ন পরিষদের সকল ভূমির মালিকগণ রেজিস্ট্রেশন করার জন্য আলোচনা সভা করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা।

Don`t copy text!