ঢাকাসোমবার , ৭ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৭, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষকে তাদের বাসস্থান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নদীগুলোতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি প্রবাহিত হতে শুরু করে।

এর ফলে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে ডুবে যায়। হাজার হাজার মানুষ ত্রাণ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ কোডিপ্পিলি বলেছেন, ‘পানির স্তর স্বাভাবিক মাত্রায় নামতে শুরু করেছে কিন্তু এখনও ১০টি জেলায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।’ তিনি বলেন, এই বন্যায় ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ও প্রানহানি হয়েছে।

Don`t copy text!