ঢাকাবুধবার , ২ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

রোকোনুজ জামান (রকি);বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক শাহাদত হোসেন (৫০) নিহত হয়েছে। নিহত শাহাদত খিলগাঁও ৫২৮ সি ঢাকা এলাকার আব্দুল মোতালেবের ছেলে বলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে। আজ বুধবার ( ২ জুন) রাত্রি পৌনে নয়টার দিকে মির্জাপুর রানিহাট রাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, ঢাকা ছেড়ে আসা মোটরসাইকেলটি মির্জাপুর ইউনিয়নের রানিরহাট রাস্তার মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ছিটকে রাস্তার উপর পড়ে যায় । এতে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেল চালকের মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই চালক শাহাদৎ হোসেন নিহত হয় ।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব অফিসার সিদ্দিকুর রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি । শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের নায়েব নাজমুল জানান, স্থানীয়রা নিহতের নাম-পরিচয় বলতে পারেনি । পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তার ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় । সেখানে খিলগাঁও ৫২৮ সি, আব্দুল মোতালেবের ছেলে শাহাদত হোসেন বলে তার ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে ।

Don`t copy text!