ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাঘায় সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যু,দেখা হলো না ছেলেকে- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তন্ময় দেবনাথ
রাজশাহী জেলাঃ


রাজশাহীর বাঘা উপজেলার বাঘা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মায়ের মৃত্যু হয়।সোমবার (৩১মে) বিকেল ৪টার দিকে বাঘা বাজারস্থ হোমিও ডাক্তার মহাব্বত আলীর দোকানের সামনে এক ট্রাকে সড়ক দুর্ঘটনায় ফাতেমা(৪৫) নামের এক মহিলার মৃত্যু হয়। বাঘা পৌরসভার দিক হতে আসা ট্রাকটি ঘটনার সময় লালপুর রোডে পালিয়ে যায় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,মৃত ফাতেমা (৪৫) দিনাজপুর হতে বাঘা বাজারে এসে পৌছেন বিভিন্ন যানবাহনের মাধ্যমে। বাঘা বাজারে পৌছেই সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়।
বাঘা উপজেলাধীন আহমোদপুর নিশ্চিন্তপুরে বসবাস করে এই ফাতেমার ছেলে শরিফুল ইসলাম। শরিফুল পেশায় একজন ভ্যান চালক।দিনাজপুর হতে বাঘাতে দেখা করতে আসা মায়ের আর দেখা হলো না ছেলে শরিফুলের সাথে। শরিফুল ইসলামের পিতা মৃত নজরুল ইসলাম বাড়ী দিনাজপুর জেলায়। মা ফাতেমা(৪৫) ছেলে শরিফুলের সাথে দেখা করতে আসেন বাঘাতে বলে জানান ছেলে শরিফুল ইসলাম নিজেই।

Don`t copy text!