ঢাকাসোমবার , ৩১ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দারোগাহাট আবুল কাশেম ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুুন ভবনের ভিত্তি প্রস্থর-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩১, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউনিয়নে দারোগাহাট আবুল কাশেম আলিম মাদ্রাসার আয়োজনে সোমবার (৩১ মে) বিকাল ৩ টা বহুতল ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্য দিয়ে মাদ্রাসার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম এর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আবুুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ্ সেলিম, ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সদস্য জসিম উদ্দিন ইরানী ও মাওলানা নাজমুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আন্জু, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, মাদ্রাসা কমিটির সাবেক সাধারণ সম্পাদক গাজী আবুল কাশেম, শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Don`t copy text!