ঢাকারবিবার , ৩০ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সাংবাদিক খোকনের মাগফিরাত কামনায় সাংবাদিক সংস্থার দোয়া মাহফিল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২১ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি চত্বরে আজ বাদ আছর জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মরহুম জামিল হাসান খান খোকন এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর সভাপতি ও নাগরিক টিভি’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কোষাধ্যক্ষ ও ইনডিপেনডেন্ট টেলিভিশন কুষ্টিয়া প্রতিনিধি মোঃ মিলন উল্লাহ, সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি শাহ আলম রেজা, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালমান শাহারিয়ার রাজু , কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃচাদ আলী, কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক এইচ এম বেলাল হোসেন, ফটো সাংবাদিক মোঃ খোকন, ফটো সাংবাদিক মোহাম্মদ বাদল, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল আলিম, আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ ওলিউজ্জামান শুভ, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের ভেড়ামারা উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সকল থানা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

ওয়াজ মাহফিলের মাধ্যমে পুর্ণ দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এৱ ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ।

সাংবাদিক মরহুম জামিল হাসান খান খোকন এৱ আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Don`t copy text!