ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কৃতজ্ঞতা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৯, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস দুনিয়াজুড়ে শান্তিরক্ষী মিশনে কর্মরত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জানিয়েছেন।

আজ শনিবার (২৯ মে) টুইটারে দেওয়া এক বার্তায় এমন কৃতজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। টুইটে অ্যান্টোনিও গুতেরেস জানান, ‘শান্তিরক্ষী দিবসের প্রাক্কালে তিন তরুণ শান্তিরক্ষী সীরা, ক্যারোলিনা এবং এরিকের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত ও খুশি হয়েছি।

অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে তারা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। তাদের প্রতি এবং জাতিসংঘের সব শান্তিরক্ষীদের প্রতি আমার কৃতজ্ঞতা; যারা শান্তির জন্য কাজ করে চলেছেন।’

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ শনিবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে বলে জানান।

Don`t copy text!