ঢাকাবৃহস্পতিবার , ২০ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

অবহেলিত ওয়ার্ডবাসির সেবক হয়ে কাজ করতে চাই- মোঃ ইউছুফ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২০, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আর আছে মাত্র কয়েক মাস। যদিও আনুষ্ঠানিক ভাবে ঘোষনা না হলে গ্রামে গঞ্জে চলছে নির্বাচনের হিমেল হাওয়া। প্রার্থীরা নিজ নিজ আসন ধরে রাখতে চালাচ্ছে গোপনে, প্রকাশ্য প্রচারণা। নিজ নিজ পছন্দের প্রার্থীদের সমর্থকরা প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এবার ফেনীর ছাগলনাইয়া ৫ নং মহামায়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (পূর্বদেবপুর) হতে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইউছুফ। তিনি বেকের বাজার আলী মজুমদার জামে মসজিদের সদস্য হিসেবে কাজ করছেন।

মোঃ ইউছুফ দৈনিক বাংলার অধিকার এর প্রতিবেদককে জানান, আগামী নির্বাচনে মহামায়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করব। আমার নির্বাচনে একটি মাত্রই লক্ষ্য ৩ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত করে একটি আধুনিক রোল মডেল সমাজ হিসেবে ৩ নং ওয়ার্ডকে উপস্থাপন করাই আমার মূল উদ্দেশ্য। আগামী নির্বাচনে আমি আমার ওয়ার্ডবাসির কাছে দোয়া ও সমর্থন চাই। তিনি আরো জানান, আমরা আওয়ামী পরিবারের সন্তান। জামায়াত বিএনপি শাসনামলে আমাদের পরিবারের উপর হামলা নির্যাতন ছিল প্রতিদিনের মত। মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে যেতে হয়েছে জেলখানা। তবুও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি থেকে বিচ্যুতি হইনি। ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল আমাকে সঠিক মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ডবাসির নিকট অভিভাবক নই সেবক হয়ে কাজ করতে চাই।

মেম্বার পদপ্রার্থী মোঃ ইউছুফ মহামায়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (পূর্বদেবপুর) এরশাদ ড্রাইভার এর বাড়ির মোঃ ফজলুল হক’র সুযোগ্য সন্তান।

Don`t copy text!