ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবাগত (ওসি) শহীদুল ইসলাম ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানা নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা বুধবার (১৯ মে) সন্ধ্যায় সাড়ে ৭ টায় প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা আইনশৃংখলা বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে ও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানা নবাগত অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ।

এসময় উম্মুক্ত ভাবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা , মোঃ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক এনায়েত উল্যাহ সোহেল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম.নিজাম উদ্দিন সজিব, সাংবাদিক মাজহারুল ইসলাম ভুঁইয়া ও দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি সেপাল নাথ।

এতে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান ভূঁঞা (সোহেল), প্রচার সম্পাদক যতীন্দ্র সুত্রধর, সাংবাদিক জিয়াউল হক রুবেল, কফিল উদ্দিন ও কাউসার হামিদ পিনু।

Don`t copy text!