ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া শুভপুরে পিকাপ ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৯, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া শুভপুর সড়কে বারিফুল নামক স্থানে পিকাপ ও সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনাটি ঘটে বুধবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলার শুভপুর ইউনিয়ন চম্পকনগর দক্ষিন পাশে বারিপুল জায়গা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ছাগলনাইয়া থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিক্সাটি শুভপুরে উদ্দেশ্য যাত্রা শুরু করে বারিফুল নামক স্থানে যাওয়া মাত্র বিপরীতমুখী ইট বোঝাই পিকাপের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনার স্থলে মৃত্যু হয় শুভপুর বন কর্মকর্তা নুরুল ইসলাম (৫৫)। আহত অবস্থায় বাকীদের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিএনজি অটোরিক্সা চালক আইয়ুব কে চট্রগ্রাম হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশংকা জনক।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বলেন, পিকাপ ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ৪ ও ২ জন আহত হয়।এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই দুর্ঘটনাটির রিপোর্ট লিখা পর্যন্ত বাকী নিহত ৩ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

Don`t copy text!