ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নির্যাতন প্রতিবাদে মানববন্ধন করেছে গোমস্তাপুরের সাংবাদিক সংগঠন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৮, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে গোমস্তাপুরে মানববন্ধন করেছে ৩টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও রহনপুর রিপোটার্স ক্লাব এর যৌথ উদ্দ্যোগে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবে সভাপতি আতিকুল ইসলাম আজম। মনববন্ধনে বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, নুহ আলম, আবুল কালাম, সারওয়ার জাহান সুমন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক সাদেকুল ইসলাম ও সেরাজুল ইসলাম টাইগার। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়। এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিনো হয়।

Don`t copy text!