ঢাকাশুক্রবার , ১৪ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের বিমানবন্দরে হামলা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৪, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের আরেকটি বিমানবন্দরে হামলা
ইসরায়েলের আরও একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দরে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ’-এর সাহায্যে হামলা চালানো হয়েছে বলে জানান।

গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার। সেখানে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সাহায্যে আঘাত হানা হয়।

এর আগে, ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়।

এরপর রামন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সেখানেও আঘাত হেনেছে হামাস।

অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেন, এই হামলায় রামন বিমানবন্দরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আঘাতও পাননি বলে জানান।

তবে সতর্কতাস্বরূপ কিছুক্ষণ উড়োজাহাজ ওঠানামা বন্ধ করা হয়েছিল।সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিশ্বের সকল বিমান সংস্থাকে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হামাস নেতা আবু ওবায়দা।

Don`t copy text!