ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানান,জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১২, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক, এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল। তিনি বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, একথা সবারই জানা। কিন্তু এবারের ঈদে আনন্দ খুশির চেয়ে নিজেকে নিরাপদে রাখাই বড় চ্যালেঞ্জ। আমার প্রিয় কুড়িগ্রাম বাসিকে এই করোনা ভাইরাস মহামারির মধ্যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আপনারা সকলে জানেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমরা সকলে আতঙ্কিত। ভারতসহ গোটা পৃথিবীর মানুষ আজ শঙ্কিত হয়ে পড়ছে।
মানুষ জানে না কে কখন রেহাই পাবে, এই মরণব্যাধি কভিড-১৯ থেকে। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে যে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পুলিশগন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা।
আমার প্রিয় কুড়িগ্রামের সাধারন জনগন প্রতি বছরের ন্যায় এ বছর হয়তো ধুমধামের সাথে ঈদ উল ফিতরের উৎসব পালন করতে পারবে না। এজন্য মন খারাপের কিছুই নেই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন সকলকে সুস্থ সুন্দর জীবন যাপন করার সামর্থ্য দেন,আমিন। মনে রাখবেন আমরা ঈদের সময় কেউ অযথা বাহিরে ঘোরাফেরা করবো না। কারণ আমাদের চার পাশে আজ করোনা রোগী থাকতে পারে। তাই আমাদের সকলকে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করবো, প্রয়োজনে পিপিই পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধৌত করব।

পরিশেষে সমাজের অর্থবিত্ত ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, এই করোনা ভাইরাসের মধ্যে অনেক নিম্ন মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবার আছে, যারা সেমাই, চিনি ক্রয় করতে হিমশিম খাবে। এ ধরনের লোকগুলোর প্রতি যত্নবান থাকবেন।
মনে রাখবেন আপনার প্রতিবেশীরা যেন তাদের হক থেকে বঞ্চিত না হয়। সেই দিকে খেয়াল রাখবেন। সবাই আমার পরিবারের সদস্যদের দোয়া করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি, এছাড়া আমি কুড়িগ্রাম জেলা বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ মোবারক। ১২/০৫/২০২১-ইং।

Don`t copy text!