ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ঈদ উপহার বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১২, ২০২১ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বিবন্দী বাগবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত মুন্সীগঞ্জ জেলার সেরা পুরস্কার প্রাপ্ত সংগঠন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার কম আয়ের মানুষের জন্য ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি,মুড়ি,দুধ ও মাস্ক বিতরণ করা হয়। ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ জসিম মোল্লা উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন হেরার আলো তা’লিমুল কুরআন নূরানী মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মমিন, হাফেজ মাওলানা মিজবাহ উদ্দীন, হাফেজ মাওলানা মিরাজ হোসেন, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবু, প্রস্তাবিত সাধারণ সম্পাদক রিমন হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম বুলেট, ওবাইদুর রহমান জিকু, মিলন মোল্লা, শরিফুল ইসলাম, তাসিম মোল্লা, শাহরিয়ার আহমেদ, আবু তালহা প্রমূখ।

Don`t copy text!