ঢাকাশনিবার , ৮ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঘোপালে যুবলীগ নেতা জামশেদ আলম’র ব্যাক্তিগত পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৮, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলমের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার (৮ মে) বিকালে পুরাতন মুহুরীগঞ্জ বাজারে যুবলীগের দলীয় অফিসে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে ইউপি সদস্য ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার করিমের সঞ্চালনায় ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান বাকী।

এইসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-প্রচার সম্পাদক মোস্তফা জানু, শ্রমিক লীগের সভাপতি মোঃ মিজান সাধারণ সম্পাদক এমরান হোসেন, ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফাহিমুল ইসলাম রিমু প্রমূখ।

স্বাগত বক্তব্য জামশেদ আলম বলেন, সবাই মিলে ঈদের আনন্দ উদযাপন করার জন্য আমার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দলীয় নেতাকর্মীদের জন্য ক্ষুদ্র প্রয়াস। সবাই কে ঈদের উপহার দিতে পেরে আমি নিজেও খুশি। এবং সকলকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Don`t copy text!