ঢাকারবিবার , ২৫ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বৈশ্বিক করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে অসহায়, গরীব, দুস্থদের মাঝে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি’র সুযোগ্য সন্তান ডাঃ অমিত মনসিজ।

এই সময় ছাগলনাইয়া পৌরসভার আওয়াতাধীন প্রায় ছয় শতাধিক অসহায়, গরীব, দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মেম্বার), সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, অর্থ সম্পাদক আজিমুল হক, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী সহ জাসদের নেতাকর্মী।

Don`t copy text!