ঢাকারবিবার , ২৫ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৫, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা ও এর আশপাশের গ্রাম থেকে জমিজমা ও মারামারি সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৮জন আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

(২৩এপ্রিল) শুক্রবার গভীর রাতে
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এর নির্দেশে থানার অফিসারদ্বয় ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জমিজমা ও মারামারি সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা ও এর আশেপাশের গ্রামের ৮ আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মজনু (৪৫),সাইফুল (৪০), আব্দুল(৪৫), আতিয়ার রহমান (৪৮), রমজান আলী (৪৫), হুমায়ুন (৩২),সুজন (২৮) ও আইয়ুব আলী (৪৫) বিরামপুর থানা সূত্রে জানা যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-জমিজমা ও মারামারি সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত ৮জন আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং শনিবার সকালে তাদেরকে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!