ঢাকাশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতে লাঠি ও ইটপাটকেল নিয়ে শ্লোগান বিরামপুরে জামায়াত-শিবিরের ২৬ জনের নামে মামলা: গ্রেফতার-৩-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৯, ২০২১ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর ঢাকা মোড়ে রাস্তায় শ্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশ জামায়াত শিবিরের ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং ৩ জনকে আটক করে মঙ্গলবার (১৬ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মামলা সূত্রে প্রকাশ, হাতে লাঠি, ইট পাটকেল ও মাথায় শিবিরের ফেস্টুন পরে সোমবার সন্ধ্যায় রাস্তার উপর বিভিন্ন শ্লোগান দিয়ে যানবাহন ভাংচুর করে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য সংগঠিত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন, শহরের পূর্বজগন্নাথপুর গ্রামের মৃত: কাশেম মন্ডলের পুত্র আবুল কালাম আজাদ আলফা (৪৮), নিশিবাপুর ভাইগড় গ্রামের মৃত: নওশের চৌধুরীর পুত্র মেহেদী হাসান চৌধুরী পলাশ (৪৫) ও জোতমাধব গ্রামের মৃত: আযম মিয়ার পুত্র আবুল কালাম আজাদ (৫৫)। এঘটনায় পুলিশ ২৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। এসময় পুলিশ আলামত হিসেবে বাঁশের লাঠি ১৫টি, গাছের ডাল ১০টি, ইটের টুকরা ১৯টি ও ছাত্র শিবির লেখা কাগজের তৈরি ফেস্টুন ২টি। থানার ওসি মনিরুজ্জামান জানান, এজাহার নামীয় আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। সন্ধান পাওয়া মাত্রই তাদের গ্রেফতার করা হবে। এ ব্যাপারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!