ঢাকাবৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা সহকারী প্রোগ্রামার সঞ্চিতা রায়’র স্বামী রুবেল দে সড়ক দুর্ঘটনায় নিহত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস UITRCE, ব্যানবেইস, ছাগলনাইয়া, ফেনী এর সহকারী প্রোগ্রামার সঞ্জিতা রায় এর স্বামী রুবেল কুমার দে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

জানা যায়, স্ত্রী সহ করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে ফেনীর রানীরহাট বাজারে এই দুর্ঘটনায় স্বীকার হয়। ছাগলনাইয়া থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস রানীরহাট বাজারে মুখোমুখি সংঘর্ষ হলে এতে মোটরসাইকেলে আরোহী রুবেল কুমার দে ঘটনাস্থলে নিহত এবং তাঁর স্ত্রী সঞ্চিতা রায় গুরুতর আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য যে, সহকারী প্রোগ্রামার সঞ্জিতা রায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে স্বামী সহ ফেনীর রাণীরহাট বাজারে পৌঁছলে মোটরসাইকেল ও মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনার স্বীকার হয়।

নিহত রুবেল কুমার দে এর গ্রামের বাড়ি চট্রগ্রাম জেলা মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় বলে জানাযায়। নিহত রুবেল কুমার দে ও আহত সঞ্চিতা রায় এর দম্পতির বাঁধন নামে এক পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে বলে জানাগেছে।

Don`t copy text!