ঢাকারবিবার , ৪ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পলাশে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৪, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি,মো: আবু তাহের
নরসিংদীর পলাশ উপজেলায় দরিদ্র বিমোচনের লক্ষ্যে উপজেলার কৃষক ও কৃষানীদের মাঝে উন্নত মানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের (বিআরডিবি) উদ্যোগে এ সব বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা প্রকল্প অফিসার ফখরউদ্দিন আল রাজী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো.শামীম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো.আব্দুল মোতালিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৮০ জন কৃষক ও কৃষানীর মাঝে আম, নারিকেল ,লেবু ও বিভিন্ন ভেষজ গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।

Don`t copy text!