ঢাকাশনিবার , ৩ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদন্ডে ১৩ জন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৩, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

হঠাৎ করে বিশ্বের মত বাংলাদেশেও মাথা চারা দিয়ে উঠেছে (কোভিড-১৯) করোনা ভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। করোনা প্রতিরোধে সরকার ১৮টি নির্দেশনা প্রদান করায় তা বাস্তবায়নে মাঠে নেমেছে বিরামপুর উপজেলা প্রশাসন।

(০৩ মার্চ) শনিবার দুপুরে পৌর শহরের দোয়েল মোড়, ঢাকামোড়,ও বিরামপুর পশুহাটসহ বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করে অবাদে বাহিরে চলাফেরা করায় ১৩জন ব্যক্তিকে ৩ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন-ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন-
করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণাসহ বিভিন্ন যাত্রী,পথচারী, রিকশা চালকসহ সাধারণ মানুষের মাঝে কিছু মাস্ক বিতরণ করা হয়।

Don`t copy text!