ঢাকামঙ্গলবার , ৩০ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় নয়া আলো ডটকম এর ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩০, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়া আলো ডটকম এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ছাগলনাইয়া প্রেস ক্লাবে নয়াআলো ডটকম এর উপদেষ্টা সম্পাদক ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে এবং নয়াআলো ডটকম ছাগলনাইয়া প্রতিনিধি এম.দেলোয়ার হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শেখ কামাল, সাবেক সভাপতি মোঃ আবুল হাসান, মোঃ মোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এবিএম নিজাম উদ্দিন,সহ-সভাপতি মোঃ শাহ আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আবু আহম্মদ মজুমদার, ছাগলনাইয়া থানা এসআই গিয়াস উদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, দপ্তর সম্পাদক এনায়েত উল্যাহ্ সোহেল, মোহনা টিভির প্রতিনিধি এম.নিজাম উদ্দিন সজিব, উপজেলা জাসদ’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া।

নয়াআলো ডটকম এর ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়াআলো ডটকম এর উত্তরোত্তর সাফল্যতা কামনা করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ।

Don`t copy text!