ঢাকাবুধবার , ২৪ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা আরিফুল ইসলাম_দৈ‌নিক বাংলার অ‌ধিকার

প্রতিবেদক
admin
মার্চ ২৪, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার
শেখর মজুমদার

পিরোজপুরের নেছারাবাদের ১ নং বলদিয়া ইউনিয়ন পরিষদ ইউপি -নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম, ইউনিয়নের বাসিন্দারা বলছেন- ক্লিন ইমেজের জন্য স্থানীয় মানুষের কাছে তুমুল জনপ্রিয় তিনি।

আরিফুল ইসলাম ইউনিয়ন যুবলীগ নেতা , দীর্ঘদিন রাজনীতি করলেও কারও সঙ্গে স্বার্থের দ্বন্দ্বে না জড়ানোয় সকলের পছন্দের প্রার্থী তিনি, সবাইকে নিয়ে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের সাথে সুসম্পর্ক আরিফুল ইসলামের, এলাকার মানুষের বিপদে পাশে থাকায় সবাই তাকে পছন্দ করেন। এলাকার মানুষই তাকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ করেছিলেন। ফলে সুষ্ঠু ভোট হলে আরিফুল ইসলাম বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন তারা।

ইউপি নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকায় মানুষের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছি। সেগুলো সমাধানে জনপ্রতিনিধি হিসেবে কীভাবে কাজ করতে হবে সে বিষয়েও ধারনা পেয়েছি। নির্বাচিত হলে আমি বলদিয়াবাসীকে মডেল ইউনিয়ন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, ইউনিয়নে অনেক সেবা আছে, যেগুলো স্থানীয় মানুষ জানেন না। ঠিকঠাক সেগুলো তাদের কাছে পৌঁছে দিলে তারা স্বাবলম্বী হতে পারবেন। আমি সেই সেবাগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে চাই।

Don`t copy text!