ঢাকারবিবার , ১৪ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এডভোকেট নয়ন নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ১৪, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন রায়পুরে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এতে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে যেমন খুশির হাওয়া বইছে তেমনি জেলার সংসদীয় আসন (সদরের আংশিক) রায়পুরের বিভিন্ন ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সদর উপজেলার ৪নং ইউনিয়নের আওয়ামী লীগ কতৃক গতকাল সন্ধ্যায় আনন্দ র‌্যালি ও মিছিলের আয়োজন করে। সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলামের উদ্যোগে রসুলগঞ্জ বাজারে আনন্দ মিছিলে আরও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ফিরোজ, আলমগীর হোসেন সেলিম, সহ-সভাপতি নাজিম উদ্দিন রিপন, মফিজুল ইসলাম পাটোয়ারী মামুন, নূর আলম চৌধুরী মাসুম, ফরহাদ হোসেন পাটোয়ারী, এবিএম গোফরান হোসেন বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হওয়ায় জেলাব্যাপী আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

Don`t copy text!