ঢাকাবুধবার , ৩ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম জনির মতবিনিময়-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে মতিবিনিময় করেছেন কচুয়ার নাউলা গ্রামের অধিবাসী ও আসন্ন ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মুহাম্মদ মফিজুল ইসলাম জনি। তিনি বুধবার দুপুরে কচুয়া বাজারস্থ অনলাইন নিউজ পোর্টাল কচুয়া প্রতিদিন কার্যালয়ে মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ,এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সার্বিক সমর্থন ও দোয়া কামনা করেন।
এসময় দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পরিচালনায় বক্তব্য রাখেন,দৈনিক ইনকিলাবের কচুয়া সংবাদদাতা কাউছার আহমেদ,দৈনিক বাংলার অধিকারের প্রতিনিধি
মো: মাসুদ রানা ,সহ-সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া টাইমস টিভির চেয়ারম্যান ও দৈনিক মতলবের আলোর কচুয়া প্রতিনিধি ওমর ফারুক সাইম প্রমুখ।
মতবিনিময় সভায় কচুয়ার সন্তান দৈনিক জনকন্ঠের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি মুহাম্মদ মফিজুল ইসলাম জনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মাধ্যমে জাতির কাছে মানুষের সুখ দু:খের কথা তুলে ধরা যায়। আমি নিজেই একজন সাংবাদিক হিসেবে সংবাদপত্রের লোক হিসেবে গর্ববোধ করি। তিনি আরো বলেন, পেশাগত ও চাকরি করার সুবাদে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও বিভিন্ন ভাবে এলাকার মানুষের পাশে সুখে দু:খে রয়েছি। ব্যক্তিগত ভাবে আওয়ামী পরিবারের সমর্থনে থেকে দল ও এলাকার মানুষের জন্য কাজ করে আসছি। আগামী ইউপি নির্বাচনে এলাকাবাসী ও দলীয় ও নেতাকর্মীদের সমর্থন পেলে জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর পাশে থাকতে চাই।
উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়া উপজেলার নাউলা গ্রামের ভূঁইয়া বাড়ির অধিবাসী মৃত. আলী আহমেদের সুযোগ্য সন্তান মুহাম্মদ মফিজুল ইসলাম জনি দৈনিক জনকন্ঠের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি ছাড়াও তিনি বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি,আওয়ামী বাস্তুহারা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক,দৈনিক প্রজন্ম বার্তার সম্পাদক ও প্রকাশক,দৈনিক দেশবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার,দৈনিক গনগন্ঠ ও আমার সময়ের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

Don`t copy text!