ঢাকাবুধবার , ৩ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার আটক-১-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৩, ২০২১ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন ৬নং ওয়ার্ড বাঁশপাড়া বঁধুয়া কমিনিটি সেন্টার এর সামনে থেকে মঙ্গলবার (২ মার্চ) রাত ৮টায় স্থানীয়রা জসিম উদ্দিন হাজারী নামক এক যুবকের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত জসিম ফেনী কদল গাজী রোড় ৩ নং ওয়ার্ড এর মৃতঃ আবুল হোসেন’র ছেলে বলে জানাযায়, পেশায় একজন রং মিস্ত্রী। নিহত যুবক বাঁশপাড়া বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল কাদের মজুমদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। স্থানীয়রা জানান, কয়েকদিন মানুষিক যন্ত্রনা ভুগে পথচারীদের উত্যক্ত সহ মারধর করে আসছে পাশাপাশি নেশার সাথেও জড়িত ছিল। স্থানীয়রা আরো জানান গত দুইদিন ধরে স্থানীয় আলাউদ্দিন (জিনা) নামে এক যুবক তাঁকে নির্যাতন করে আসছে। নির্যাতনের এক পর্যায়ে জসিম উদ্দিন হাজারী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ছাগলনাইয়া থানা ওসি (তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম জানান, জিজ্ঞাসাবাদ এর জন্য আলাউদ্দিন (জিনা) নামক একজনকে আটক করা হয়েছে। লাশটি পোস্টমর্টেম এর জন্য ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া গেলে অতি দ্রুত হত্যা মামলা রুজু করা হবে।

এই বিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল নিশান চাকমা জানান, ঘটনাটি শুনেছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Don`t copy text!