ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে করোনার ১ম ভ্যাকসিন নিলেন ইউএনও পরিমল কুমার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৭, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

৭ফেব্রুয়ারী রোববার বেলা ১১টায় উপজেলা কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি আয়োজনে দিনাজপুরের বিরামপুর উপজেলা জুড়ে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম ভ্যাকসিন গ্রহনকারী হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদীর শরীরে টিকা দেওয়ার মধ্য দিয়ে বিরামপুর উপজেলায় শুরু হলো কোভিড-১৯ ভাকসিন প্রদান কার্যক্রম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও সদস্য সচিব সোলায়মান হোসেন মেহেদী,বিরামপুর মহিলা কলেজের ভাইস পিন্সিপাল মেজবাউল ইসলাম প্রমুখ।

প্রথম দিনে ভ্যাকসিন গ্রহন করেন চিকিৎসক শিক্ষক, বিজিবি সদস্য , সরকারি চাকুরিজীবিসহ অন্যান্য পেশার নাগরিকগন। মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রথম দিন ৪০ জন রেজিষ্ট্রেশন করেন।
এসময় ভ্যাকসিন গ্রহনকারীগণসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট চিকিৎসক,নার্স,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!