ঢাকাবৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদীখানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২৮, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের সিরাজদীখানে “নো-মাস্ক নো-সার্ভিস” সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও মূল্য তালিকা না থাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং করা হয়েছে। বুধবার দুপুরে সিরাজদীখান বাজার ও তালতলা বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বাজার মনিটরিং করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া মাস্ক পরিধান ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং ১৯ জন দোকানী ও পথচারীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মোট ১৯ জনকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করেন।

Don`t copy text!