ঢাকাশুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

উত্তরের জনপদ পঞ্চগড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে এই জেলায় সর্বনিম্ন ৮ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই উঠানামা করছে। টানা ৮ দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। তবে গত কয়েকদিনের মত শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে জেলা শহরসহ সর্বত্র জনমানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। রোদের কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হয়। আর বিকেলের পর শুরু হয় শৈত্যপ্রবাহ।

Don`t copy text!