ঢাকাবুধবার , ২৩ ডিসেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সমসপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোলাপাড়া ইউনিয়ন শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহামিনা, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির।
কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম মাহবুবুল উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপিনাথ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জাল হোসেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ সেলিম ভুঁইয়া।
এ সময় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম মাহবুবুল উল্লাহকে ও সাধারণ সম্পাদক গোপিনাথ দাসকে পুনরায় নির্বাচিত করা হয়। #

Don`t copy text!