হাজীগঞ্জ পুর্ব বাজার হলুদ পর্টিতে এমএস মোল্লা এন্ড এসোসিয়েট ল চেম্বারের উদ্ধোধন হয়েছে। এডভোকেট সাইফুল ইসলাম মোল্লার এ চেম্বারটি উদ্ধোধন করেন হাজীগঞ্জ পৌর সভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন। শনিবার বিকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে চেম্বারের উদ্ধোধন হয়।
প্রথমে চেম্বারের পিতা কেটে উদ্ধোধন করেন মেয়র। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো শোয়ায়েব শোয়েব। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা।

বক্তব্য রাখেন চাঁদপুরের বারএসোসিয়েশনের সাবেক সভাপতি এড. ইকবাল বিন বাসার, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আহম্মদ,
, রাজনীতিবীদ সালাহ উদ্দিন ফারুক মামুনসহ রাজনীতিক, সামাজিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুর রহমান, এড. আজিজুল হক হিমেল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, রাজনীতিবীদ সোয়াগ আহমেদ মাইনু, ইকবাল হোসেন, মো. শাহ আলম, দোলোয়ার হোসেন প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি আবদুর রউফ। পরিচালনা করেন জাহিদুর রহমান জাহিদ।

