জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনে চাকুরীরত কর্মকর্তা-কর্মচারিগণ এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শনিবার ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিরামপুর সিনিয়র সহকারি পুলিশ সুপার মিথুন সরকার,সহকারি কমিশনার (ভুমি) মহসিয়া তাবাসসুম, ওসি মনিরুজ্জামন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,
এসময় উপস্থিত আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নিকছন কর্মকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে অালম সিদ্দিকী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার অালম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম প্রেসক্লাবের সভাপতি শাহিনুর অালম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সভাপতি অাকরাম হোসেন সহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিগণ।
এস এম মাসুদ রানার বিরামপুর দিনাজপুর
বিরামপুর,দিনাজপুর তাং ১২.১২.২০২০

