চাঁদপুরের হাজীগঞ্জের ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ ডিসেম্বর সকালে উপজেলার আহাম্মদপুর বাজার কাজী মফিজউদ্দিন শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল। সেক্রটারি গাজী অলি উল্যার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দির মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, সহসভাপতি কাজী আনোয়রুল হক হেলাল। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট্য পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সভায় সকল ওযাডের সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

