ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে আইপিএল কে কেন্দ্র করে জুয়া খেলার সময় ৯জন আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২০ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে টিভিতে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় ৯জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পাতিলাপুর এলাকায়। এক সপ্তাহের মধ্যে উপজেলায় আইপিএল জুয়া খেলার সময় ২৩জনকে আটক করে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর খেলা টিভিতে দেখার সময় কতিপয় লোক টাকার বিনিময় জুয়া খেলছিল।
উক্ত সংবাদ পেয়ে পুলিশ দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার একটি মুদির দোকানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও ৯ জনকে আটক করা হয়। এ সময় মুদি দোকান থেকে ১টি কালার টিভি, ৭টি মোবাইল সেট ও ১৯ হাজার ৭১০ টাকা জব্দ করেন পুলিশ।
আটককৃতরা হলেন, দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৬), নেলু মামুদের ছেলে নুর ইসলাম (৫০), আব্দুল ছাত্তারের ছেলে দুলাল মিয়া (২৪), আবুল হোসেনের ছেলে লাভলু মিয়া (২২), আব্দুল কাদেরের ছেলে মাহফুজার রহমান (১৯), নুরুজ্জামানের ছেলে মেসবাউল ইসলাম (১৯), আব্দুল মজিদের ছেলে আতিকুর রহমান (২৯), লাল মিয়ার ছেলে ইয়াছিন আলী (২২) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Don`t copy text!