ঢাকাবুধবার , ১ জুলাই ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আহ্বায়ক কমিটি অনুমোদন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুলাই ১, ২০২০ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা,কচুয়া: চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা আহবায়ক কমিটির সদস্য মো: শামীম আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার আহবায়ক সাদ্দাম হোসেন রিপন। এসময় তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংবলিত এক স্বাক্ষরিত পত্রে কচুয়া উপজেলা শাখার আহবায়ক সবুজ পাটওয়ারী ও সদস্য সচিব মোসলেহ উদ্দিন নাছিরসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এসময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, আরিফ হোসেন,ওমর ফারুক জয়,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইদ্রিস পাঠান,কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন,ছাত্রলীগ নেতা মো: রাসেল প্রধান সহ আরো অনেকে। এসময় কচুয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আহবায়ক কমিটির সদস্য, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!