ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাংবাদিক পুলিশ চিকিৎসক সহ, আরও ২৫ জনের করোনা শনাক্ত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ১৫, ২০২০ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর দুইটি ল্যাবে আরও ২৫ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে সোমবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ১২ জন, পাবনার ৮ জন ও নাটোরের ৫ জন। এর মধ্যে রাজশাহীর ১২ জনের মধ্যে দুইজন চিকিৎসক, একজন পুলিশের কর্মকর্তা ও একজন সাংবাদিক রয়েছেন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান। ডা. সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালের বর্হিবিভাগ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। ১০ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে মোহনপুরের আটজন ও নগরের দুইজন। মোহনপুরের আটজনের মধ্যে দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আর নগরের দুইজনের মধ্যে একজন একজন পুলিশের এসআই। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, মেডিকেল কলেজ ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৮৩টি। সেখানে ১৫ জনের নমুনা পজিটিভ এসেছে। এ মধ্যে রাজশাহী নগরের ২ জন, পাবনার ৮ জন ও নাটোরের ৫ জন। নগরের দুইজনের মধ্যে একজন সাংবাদিক। তার নাম মেহেদী হাসান। তিনি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির স্টাফ রিপোর্টার।

Don`t copy text!