ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ১৫, ২০২০ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে কমলনগর ঝুলন্ত মো. রানা (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫জুন) সকাল ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুর বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রানার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় । তিনি চর লরেন্স এলাকায় বিয়ে করে ঘর জামাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রানা বিভিন্ন এলাকায় কবিরাজি ওষুধ বিক্রয় করতেন। স্থানীয় ইউপি সদস্যা হারুন জানায়, রানার সাথে কারো কোনো বিরোধ ছিলনা। সকালে এলাকার লোকজন তার মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, মরদেহ উদ্ধার করা হয়ছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদনের মাধ্যমে জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!