ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবলে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৪, ২০২০ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু মৃত শিশুদের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে। মৃত শিশুরা হলো- আজমিরীগঞ্জ উপজেলার নোয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৪), বাহুবল উপজেলার মানিকা গ্রামের আব্দুস সালামের ছেলে নসর উদ্দিন (১৩) ও একই উপজেলার নোয়াঐ গ্রামের দরছ মিয়ার ছেলে ওরকাইদ মিয়া (১১)। আহত ওসমান আলী (৮) নোয়াঐ বারিক আলীর ছেলে। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বলেন বৃহস্পতিবার সকালে ৩ শিশু তাদের বাড়ির পাশ্র্ববর্তী পৃথক হাওরে মাছ ধরতে যায়। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু ও এক শিশু আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খন্দকার বলেন সকালে লিলু মিয়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়। মৃত তিন শিশুর পরিবারকে ২০ হাজার করে সরকারি নগদ অর্থ সহায়তা এবং আহত শিশুর পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

Don`t copy text!