ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার ডুমুরিয়া দাখিল মাদ্রাসায় চুরি থানায় অভিযোগ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ৩১, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া ॥ কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসায় জানালা ভেঙ্গে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে কোন এক সময়ে অজ্ঞাত এক চোরের দল মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে কৌশলে জানালার সিক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ ঘটনায় রবিবার মাদ্রাসার কর্তৃপক্ষ কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদ জানান, মহামারী করোনা পরিস্থিেিত মাদ্রাসা বন্ধ রয়েছে। তবে রবিবার দাখিল পরীক্ষার ফলাফল দেয়ায় মাদ্রাসায় এসে চুরির বিষয়টি দেখতে পাই। তিনি জানান, অজ্ঞাত চোরের দল অফিস কক্ষের তিনটি স্টিলের আলমারী ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায়। তবে কি কি জিনিস নিয়েছে তা যাচাই বাচাই চলছে। কচুয়া : কচুয়ার ডুমুরিয়া দাখিল মাদ্রাসায় চুরি হওয়া অফিস কক্ষের দৃশ্য।

Don`t copy text!