ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ১৭, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুলইসলাম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। লক্ষ্মীপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসীর স্ত্রী রেখা আক্তারের অভিযোগের ভিত্তিতে জানা গেছে -লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রওশন আলী মাঝি বাড়ি প্রকাশ দজ্জাল বাড়ির সানাউল্লার ছেলে ইসমাইল দীর্ঘদিন থেকে একই বাড়ির প্রবাসী শফিকের স্ত্রী রেখা বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় তার ঘর থেকে বাইর হওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ইসমাইল। পরে অন্য স্থান দিয়ে সাঁকো ব্যবহার করে রেখা বেগম যাতায়াতে করেন। ঘটনার দিন সোমবার রেখা বেগমের বাড়ির উপর দিয়ে ইসমাইল তার কামলা নিয়ে যাওয়ার সময় রেখা বেগম প্রতিবাদ করলে ইসমাইল তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইন ও আট আনা ওজনের সোনার কানের দুল নিয়ে যায় বলে রেখা বেগম জানান। এসময় রেখা বেগমের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে তাকে সদর হাসপাতালে পাঠায়। এরপরও উত্ত্যক্তকারী ইসমাইলের হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভয়ে রেখা বেগম ও তার সাবালিকা মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকেন বলে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে জানান। খোঁজ নিয়ে জানা গেছে উত্ত্যক্তকারী ইসমাইল গত ১৫ দিন আগে তার আপন খালাতো বোন বানেসা আক্তারের সাথে অবৈধ সম্পর্কের সম্পর্কে হাতেনাতে ধরা পড়ে সালিশের মাধ্যমে ১৫ বেত দেয়াসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইসমাইল অত্র এলাকাতে কাউকে পরোয়া করে না। যাকে তাকে মারধর করে এবং নারীদের বিভিন্ন কুপ্রস্তাব দেয়াসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক নারী-পুরুষ জানিয়েছেন।

Don`t copy text!