ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে করোনায় আক্রান্ত ১- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২০ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আগের সাতজন ছাড়া আজ ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন করে একজন আক্রান্ত হয়েছে । এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ২৮ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। রবিবার ২৬ এপ্রিল বিকেলে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, আক্রান্ত ব্যক্তিটি বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ঠুমনিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৭) ৷ তিনি বগুড়া ফেরত ৷ জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আগের প্রেরিত নমুনায় আজ জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮জন রোগী সনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর গেল ২৪ ঘন্টায় আরো ২৮ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । তা পাঠিয়ে দেয়া হয়েছে রংপুর মেডিকেলে। এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে একজন রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআর।

Don`t copy text!