ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় রাতের আধাঁরে ত্রান নিয়ে বাড়ি বাড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২০ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি ঃ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া চাঁদপুরের কচুয়ায় গৃহবন্দি, গরীব ও অসহায় ১০০টি পরবিারের মাঝে রাতের আঁধারে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। মরনব্যাধী করোনায় গৃহবন্ধি ও কাছাকাছি হাট-বাজার ও যাতাযাতের উন্নত রাস্তা না থাকা কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের খোজ খবর নিলেন এবং অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ইমাম হোসেন। বৃহস্পতিবার পালাখাল মডেল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে রাতব্যাপী প্রতিটি গ্রামে দিনমজুর,রিক্সা-সিএনজি চালক, হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বৃহস্পতিবার মধ্যরাতে ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ কখনো নিজে কাধে আবার কখনো মাথা আবার কখনো হাতে করে ঝোপঝাড় উপক্ষো করে রাতের আধাঁরে প্রকৃত গরীব,অসহায়,হতদরিদ্র ও ভিক্ষুক এবং সাধারন মানুষের ঘরে ঘরে সরকারি জিআরের ১০ কেজি চাউল এবং তার নিজ অর্থায়নে ২কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করেন। এসময় ইউনিয়ন উদ্যোক্তা শাহজালাল মিয়া,ইউনিয়ণ ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান,ছাত্রলীগ নেতা সবুজ পাটওয়ারী,সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!