ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরের যুবক করোনা ভাইরাসে আক্রান্ত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ৯, ২০২০ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জুয়েল রানা (নীলফামারী প্রতিনিধি)নীলফামারীর সৈয়দপুরে ৩৮ বছরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়ার ওই যুবক নারায়নগঞ্জ থেকে গত ৪ এপ্রিল বাড়িতে এসেছে। আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম‌্যান জুয়েল চৌধুরী জানান, ওই যুবক নারায়নগঞ্জের চাষাড়ায় সুগন্ধা হোটেলের ম‌্যানেজার হিসেবে কর্মরত ছিল। সে জ্বর নিয়ে গত ৪ এপ্রিল বাড়িতে আসে। এরপর গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে স্থানীয় স্বাস্থ‌্য বিভাগ গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে। এ ব‌্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে যেসব বাড়ির লোকজন এসেছে তা সনাক্তের কাজ চলছে।

Don`t copy text!