ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে শাসকষ্টে শিশুর মৃত্যু সতর্কতার স্বার্থে ৩টি বাড়ি লকডাউন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
majedur
এপ্রিল ৪, ২০২০ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলামঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আঁধা দুলালের বাড়িতে গতকাল শুক্রবার করোনা আক্রান্ত সন্দেহে এক মৃত্য শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ ঘটনায় ঐবাড়িসহ ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোঃ আমিনুল ইসলাম মঞ্জু জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ওই শিশু নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর শিশুটি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন জানান, গতকালকে শিশুটির মৃত্যু হয় পরে খবর পেয়ে করোনা ভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই বাড়ি সহ ৩টি বাড়িতে অধিক সতর্কতার স্বার্থে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Don`t copy text!